- (বাহু–কোণ–বাহু উপপাদ্য) যদি দুটি ত্রিভুজের একটি একটি করে দুটি বাহু যথাক্রমে অপরটির দুটি বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম।
- যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে।
- যদি কোনো ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে।
- যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে।
- দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয়ের সমান হলে এবং একটি একটি করে এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে, ত্রিভুজদ্বয় সর্বসম।
- কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহুর অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের অপেক্ষা বৃহত্তর।
- কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণের অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর অপেক্ষা বৃহত্তর।
- ত্রিভুজের থেকে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর।
- ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখাখণ্ড তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
- পিথাগোরাসের উপপাদ্য (Pythagorean Theorem) সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
- ত্রিভুজের একটি বাহুকে বৃদ্ধি করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
- ত্রিভুজের একটি বাহুকে বৃদ্ধি করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের প্রত্যেকটির অপেক্ষা বৃহত্তর।
- সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর সম্পূরক।
উপপাদ্য
অনুসিদ্ধান্ত