-
কোন বৃত্তের অর্ধবৃত্তে অর্ন্তলিখিত কোণ –
- (ক) সূক্ষ্মকোণ
- (খ) স্থূলকোণ
- (গ) সমকোণ
- (ঘ) পূরককোণ
-
\(O\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তে \(x\) এর মান কত?
- (ক) \(126^{\circ}\)
- (খ) \(108^{\circ}\)
- (গ) \(72^{\circ}\)
- (ঘ) \(54^{\circ}\)
-
পাশে চিত্রে \(\dfrac{1}{2}\angle ECD =\) কত ডিগ্রি?
- (ক) \(40^{\circ}\)
- (খ) \(50^{\circ}\)
- (গ) \(80^{\circ}\)
- (ঘ) \(100^{\circ}\)
-
দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে।
এদের একটির ব্যাস ৮ সেমি. এবং অপরটির ব্যাসার্ধ ৪ সেমি. হলে,
এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেমি. হবে?
- (ক) 0
- (খ) 4
- (গ) 8
- (ঘ) 12
-
\(O\) কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের বহিঃস্থ বিন্দু \(P\) থেকে বৃত্তে দুটি স্পর্শক \(PQ\) ও \(PR\) টানা হলে
\(\triangle PQR\) হবে –
(i) সমদ্বিবাহু (ii) সমবাহু (iii) সমকোণী
নিচের কোনটি সঠিক?- (ক) i
- (খ) i ও iii
- (গ) ii ও iii
- (ঘ) i, ii ও iii
-
\(ABC\) সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র \(O\) হলে,
\(\angle BOC =\) কত ডিগ্রি?
- (ক) \(30^{\circ}\)
- (খ) \(60^{\circ}\)
- (গ) \(90^{\circ}\)
- (ঘ) \(120^{\circ}\)
-
\(\angle BOC\) এর মান কত?
- (ক) \(300^{\circ}\)
- (খ) \(270^{\circ}\)
- (গ) \(120^{\circ}\)
- (ঘ) \(90^{\circ}\)
-
\(D\), \(BDC\) চাপের মধ্যবিন্দু হলে –
(i) \(\angle BDC = \angle BAC\)
(ii) \(\angle BAC = \tfrac{1}{2}\angle BOC\)
(iii) \(\angle BOC = \angle DBC + \angle BCD\)
নিচের কোনটি সঠিক?- (ক) i ও ii
- (খ) i ও iii
- (গ) ii ও iii
- (ঘ) i, ii ও iii
- কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁক যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়।
- কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁক যেন তা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয়।
- কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁক যেন এদের অন্তর্ভুক্ত কোণ \(60^{\circ}\) হয়।
- ৩ সেমি., ৪ সেমি. ও ৪.৫ সেমি. বাহুবিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত আঁক এবং এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় কর।
- ৫ সেমি. বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ \(ABC\)-এর \(AC\) বাহুকে স্পর্শ করিয়ে একটি বহিবৃত্ত আঁক।
- একটি বর্গের অন্তঃবৃত্ত ও পরিবৃত্ত আঁক।
- \(O\) কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের \(AB\) ও \(CD\) জ্যা দুটি বৃত্তের অভ্যন্তরে \(E\) বিন্দুতে ছেদ করলে প্রমাণ কর যে, \(\angle AEC = \tfrac{1}{2}(\angle BOD + \angle AOC)\)।
- দুটি সমান ব্যাসবিশিষ্ট বৃত্তের সাধারণ জ্যা \(AB\) \(B\) বিন্দু দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা যদি বৃত্ত দুটির সাথে \(P\) ও \(Q\) বিন্দুতে মিলিত হয়, তবে প্রমাণ কর যে, \(\triangle PAQ\) সমদ্বিবাহু।
-
\(O\) কেন্দ্রবিশিষ্ট \(ABC\) বৃত্তে জ্যা \(AB = x\) সেমি., \(OD \perp AB\)।
পাশের চিত্র অনুসারী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:- (ক) বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় কর।
- (খ) দেখাও যে, \(D\), \(AB\)-এর মধ্যবিন্দু।
- (গ) \(OD = \left(\dfrac{x}{2}-2\right)\) সেমি. হলে, \(x\) এর মান নির্ণয় কর।
-
চিত্রে \(YM\) ও \(ZM\) যথাক্রমে \(\angle Y\) ও \(\angle Z\)-এর অন্তর্বিসেকক
এবং \(YN\) ও \(ZN\) যথাক্রমে \(\angle Y\) ও \(\angle Z\)-এর বহিবিসেকক।
- (ক) দেখাও যে, \(\angle MYZ + \angle NYZ = 90^{\circ}\)
- (খ) প্রমাণ কর যে, \(\angle YNZ = 90^{\circ} - \tfrac{1}{2}\angle X\)
- (গ) প্রমাণ কর যে, \(Y,\,M,\,Z,\,N\) বিন্দু চারটি সমবৃত্ত।
-
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৪ সেমি., ৫ সেমি. ও ৬ সেমি.।
উপরের তথ্য অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
- (ক) ত্রিভুজটি আঁক।
- (খ) ত্রিভুজটির পরিবৃত্ত আঁক।
- (গ) ত্রিভুজের পরিবৃত্তের বাহিরে যেকোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করে দেখাও যে স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান।
\(AB\) ও \(AC\) রেখাদ্বয় \(BCD\) বৃত্তের স্পর্শক। বৃত্তের কেন্দ্র \(O\) এবং \(\angle BAC = 60^{\circ}\)। এই তথ্যে আলোকে (৭ – ৮) নং প্রশ্নের উত্তর দাও।