1. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির \(\tfrac{3}{4}\) অংশ হলে, বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় কর।
  2. ২০ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়া আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত ৪ মিটার নিচে নামে?
  3. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির \(\tfrac{5}{6}\) অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
  4. একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ২৫ সেমি., ২৭ সেমি. এবং পরিসীমা ৮৪ সেমি.। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
  5. একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(x\) মিটার। বাহু ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল \(6\sqrt{3}\) বর্গমিটারের বেশি হয়।  ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।
  6. একটি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার, ২৮ মিটার এবং ক্ষেত্রফল ১৮২ বর্গমিটার হলে,  বাহুগুলোর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর।
  7. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ১০ মিটার এবং ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে,  ভূমির দৈর্ঘ্য নির্ণয় কর।
  8. একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাখা পরস্পর \(135^{\circ}\) কোণ করে দুই দিকে চলে গেছে।  দুই জন লোক ঐ নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘণ্টায় ৭ কিলোমিটার ও ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো।  ৪ ঘণ্টা পর তাদের মধ্যে সর্বসরাসরি দূরত্ব নির্ণয় কর।
  9. একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু থেকে ত্রিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি., ৭ সেমি. ও ৮ সেমি.।  ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় কর।
  10. একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির \(\tfrac{11}{12}\) অংশ থেকে ৬ সেমি. কম এবং অতিভুজ ভূমির \(\tfrac{4}{3}\) অংশ থেকে ৩ সেমি. কম। 
    1. (ক) ভূমি \(x\) হলে ত্রিভুজটির ক্ষেত্রফল \(x\)-এর মাধ্যমে প্রকাশ কর।
    2. (খ) ভূমির দৈর্ঘ্য নির্ণয় কর।
    3. (গ) ত্রিভুজটির ভূমি ১২ সেমি. হলে এর পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।