1. একটি বৃত্তাংশ কেন্দ্রে \(30^{\circ}\) কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেমি. হলে,  চাঁদের দৈর্ঘ্য নির্ণয় কর।
  2. প্রতি মিনিটে 66 মিটার বেগে \(1\dfrac{1}{2}\) মিনিটে এ একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো।  ঐ মাঠের ব্যাস নির্ণয় কর।
  3. একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার।  বৃত্তাংশটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তা নির্ণয় কর।
  4. একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি. এবং বৃত্তাংশ কেন্দ্রে \(75^{\circ}\) কোণ উৎপন্ন করে।  বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় কর।
  5. একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্ত্তা আছে। রাস্ত্তার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়।  রাস্ত্তার প্রস্থ নির্ণয় কর।
  6. একটি বৃত্তাকার পাকের ব্যাস 26 মিটার।  পাক্তিকে বেঁধে বাইরের 2 মিটার প্রশস্ত একটি পথ আছে।  পথটির ক্ষেত্রফল নির্ণয় কর।
  7. একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেমি. এবং পিছনের চাকার ব্যাস 35 সেমি.।  44 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকার অপেক্ষা কত পূর্ণ ঘূর্ণনের বার বেশি ঘুরবে?
  8. একটি বৃত্তের পরিধি 220 মিটার।  ঐ বৃত্তে অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।
  9. একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান।  এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় কর।
  10. নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় কর।
    9 সেমি. 8 সেমি. 10 সেমি. 12 সেমি. 10 সেমি. 12 সেমি.
    ৪ সে.মি.