- একটি আয়তক্ষেত্রক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল \(512\) বর্গমিটার হলে, পরিসীমা নির্ণয় কর।
- একটি জমির দৈর্ঘ্য \(80\) মিটার এবং প্রস্থ \(60\) মিটার। ঐ জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাশের বিস্তার \(4\) মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর।
- একটি বাগানের দৈর্ঘ্য \(40\) মিটার এবং প্রস্থ \(30\) মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের \(\tfrac{1}{2}\) অংশ হলে, পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
- একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে \(5\) মিটার চওড়া একটি রাস্ত্তা আছে। রাস্তার ক্ষেত্রফল \(500\) বর্গমিটার হলে, মাঠের ক্ষেত্রফল নির্ণয় কর।
- একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল \(768\) বর্গমিটার। প্রতি \(40\) সে.মি. বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে?
- একটি আয়তক্ষেত্রক্ষেত্রের ক্ষেত্রফল \(160\) বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য \(6\) মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
- একটি সামান্তরিকের ভূমি উচ্চতার \(\tfrac{3}{4}\) অংশ এবং ক্ষেত্রফল ৩৬৩ বর্গমিটার হলে, ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় কর।
- একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি ১২৫ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।
- একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য ৩০ সেমি. এবং ২৬ সেমি.। এর ক্ষুদ্রতর কর্ণটি ২৮ সেমি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।
- একটি রম্বসের পরিসীমা ১৮০ সেমি. এবং ক্ষুদ্রতর কর্ণটি ৫৪ সেমি.। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় কর।
- একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর ৮ সেমি. এবং এদের লম্ব দূরত্ব ২৪ সেমি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩১২ বর্গসেমি. হয় তবে বাহু দু’টির দৈর্ঘ্য নির্ণয় কর।
- একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৩১ সেমি. ও ১১ সেমি. এবং অপর বাহু দুটিের দৈর্ঘ্য যথাক্রমে ১০ সেমি. ও ১২ সেমি.। এর ক্ষেত্রফল নির্ণয় কর।
- একটি সুষুম অষ্টভুজের কেন্দ্র থেকে কোণের বিন্দুর দূরত্ব ১.৫ মিটার হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।
-
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রস্থ ১০০ মিটার।
বাগানটিকে পরিচ্ছদ করার জন্য ঠিক মাঠ দিয়ে ৩ মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্ত্তা আছে।
- (ক) উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও।
- (খ) রাস্ত্তার ক্ষেত্রফল নির্ণয় কর।
- (গ) রাস্ত্তা পাকা করতে ২৫ সে.মি. দৈর্ঘ্য এবং ১২.৫ সে.মি. প্রস্থবিশিষ্ট কত টি ইটের প্রয়োজন হবে?
-
নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।
-
নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজসমূহের ক্ষেত্রফল নির্ণয় কর।
৩য় ছবি \( \angle ACB = \angle ADC = \angle AED = 90^ \circ \)