-
\(\triangle ABC\)-এ \(BC\)-এর সমান্তরাল \(DE\) রেখা \(AB\) ও \(AC\)-কে যথাক্রমে \(D\) ও \(E\) বিন্দুতে ছেদ করলে –
(i) \(\triangle ABC\) ও \(\triangle ADE\) পরস্পর সদৃশ।
(ii) \(\dfrac{AD}{BD} = \dfrac{CE}{AE}\)
(iii) \(\dfrac{\triangle ABC}{\triangle ADE} = \dfrac{BC^{2}}{DE^{2}}\)
নিচের কোনটি সঠিক?- (ক) i ও ii
- (খ) i ও iii
- (গ) ii ও iii
- (ঘ) i, ii ও iii
-
\(\triangle ABC\)-এর উচ্চতা ও ভূমির অনুপাত কত?
- (ক) \(\dfrac{1}{2}\)
- (খ) \(\dfrac{4}{5}\)
- (গ) \(\dfrac{2}{5}\)
- (ঘ) \(\dfrac{5}{4}\)
-
\(\triangle ABD\)-এর ক্ষেত্রফল কত বর্গ একক?
- (ক) 6
- (খ) 20
- (গ) 40
- (ঘ) 50
-
\(\triangle ABC\)-এ \(PQ \parallel BC\) হলে, নিচের কোনটি সঠিক?
- (ক) \(AP : PB = AQ : QC\)
- (খ) \(AB : PQ = AC : PQ\)
- (গ) \(AB : AC = PQ : BC\)
- (ঘ) \(PQ : BC = BP : BQ\)
- প্রমাণ কর যে, দুটি ত্রিভুজের প্রত্যেকটি যদি তৃতীয় একটি ত্রিভুজের সদৃশ হয়, তবে তারা পরস্পর সদৃশ।
- প্রমাণ কর যে, দুটি সমকোণী ত্রিভুজের একটির সূক্ষ্মকোণ অপরটির একটি সূক্ষ্মকোণের সমান হলে, ত্রিভুজ দুটি সদৃশ হবে।
- প্রমাণ কর যে, সমকোণী ত্রিভুজের শীর্ষ থেকে অতিভুজের উপর লম্ব আঁকলে যে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকেই মূল ত্রিভুজের সদৃশ।
-
পাশে চিত্রে, \(\angle B = \angle D\) এবং \(CD = 4AB\)। প্রমাণ কর যে, \(BD = 5BL\)। - \(ABCD\) সামান্তরিকে \(A\) শীর্ষ দিয়ে অঙ্কিত একটি রেখাখণ্ড \(BC\) বাহুকে \(M\) বিন্দুতে এবং \(DC\) বাহুর বর্ধিতাংশকে \(N\) বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কর যে, \(BM \times DN = BC \times MN\)।
-
পাশে চিত্রে \(BD \perp AC\) এবং \(DQ = BQ = 2AQ = \tfrac{1}{2}QC\)। প্রমাণ কর যে, \(DA \perp DC\)। - \(\triangle ABC\) ও \(\triangle DEF\)-এর \(\angle A = \angle D\)। প্রমাণ কর যে, \(\triangle ABC : \triangle DEF = AB \cdot AC : DE \cdot DF\)।
-
\(\triangle ABC\)-এর \(\angle A\)-এর সমদ্বিখণ্ডক \(AD\), \(BC\) কে \(D\) বিন্দুতে ছেদ করেছে।
\(DA\)-এর সমান্তরাল \(CE\) রেখাংশ বর্ধিত \(BA\) বাহুকে \(E\) বিন্দুতে ছেদ করেছে।
- (ক) তথ্য অনুসারে চিত্রটি আঁক।
- (খ) প্রমাণ কর যে, \(BD : DC = BA : AC\)।
- (গ) \(BC\)-এর সমান্তরাল কোনো রেখাংশ যদি \(AB\) ও \(AC\) কে যথাক্রমে \(P\) ও \(Q\) বিন্দুতে ছেদ করে, প্রমাণ কর যে, \(BD : DC = BP : CQ\)।
-
চিত্রে \(ABC\) এবং \(DEF\) দুটি সদৃশ ত্রিভুজ।- (ক) ত্রিভুজ দুটির অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলোর নাম লিখ।
- (খ) প্রমাণ কর যে, \(\dfrac{\triangle ABC}{\triangle DEF} = \dfrac{AB^{2}}{DE^{2}} = \dfrac{AC^{2}}{DF^{2}} = \dfrac{BC^{2}}{EF^{2}}\)।
- (গ) যদি \(BC = 3\) সেমি., \(EF = 8\) সেমি., \(\angle B = 60^{\circ}\) এবং \(\tfrac{BC}{AB} = \tfrac{3}{2}\) এবং \(\triangle ABC\)-এর ক্ষেত্রফল 3 বর্গ সেমি. হয়, তবে \(\triangle DEF\) আঁক এবং এর ক্ষেত্রফল নির্ণয় কর।
পাশে চিত্রের তথ্যানুসারে নিচের ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাওঃ