- \(O\) কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে \(ABCD\) একটি অর্ন্তলিখিত চতুর্ভুজ। \(AC, BD\) কর্ণদ্বয় \(E\) বিন্দুতে ছেদ করলে প্রমাণ কর যে, \(\angle AOB + \angle COD = 2\angle AEB\)।
- \(O\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তে \(ABCD\) একটি অর্ন্তলিখিত চতুর্ভুজ। \(\angle ADB + \angle BDC\) = একটি সমকোণ। প্রমাণ কর যে, \(A, O, C\) এক সরলরেখায় অবস্থিত।
- দেখাও যে, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলি পরস্পর সমান।
-
চিত্রে, \(O\) বৃত্তের কেন্দ্র এবং \(OB = 2.5\) সেমি।
- (ক) \(ABCD\) বৃত্তটির পরিধি নির্ণয় কর।
- (খ) প্রমাণ কর যে, \(\angle BAD = \dfrac{1}{2}\angle BOD\)।
- (গ) \(AC\) ও \(BD\) পরস্পর \(E\) বিন্দুতে ছেদ করলে প্রমাণ কর যে, \(\angle AOB + \angle COD = 2\angle AEB\)।
- \(ABCD\) বৃত্তে \(AB\) ও \(CD\) জ্যা দুটি পরস্পর \(E\) বিন্দুতে ছেদ করেছে। দেখাও যে, \(\triangle AED\) এবং \(\triangle BEC\) সদৃশকোণী।