-
উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2} + \frac{y^2}{b^2} = 1\); \(a > b\) হলে,
- উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \((0, 0)\)
- বৃহৎ অক্ষ = \(2a\)
- ক্ষুদ্র অক্ষ = \(2b\)
- উপকেন্দ্রের স্থানাঙ্ক \((\pm ae, 0)\)
- বৃহৎ অক্ষের সমীকরণ \(y = 0\)
- ক্ষুদ্র অক্ষের সমীকরণ, \(x = 0\)
- নিয়ামক রেখার সমীকরণ, \(x = \pm \frac{a}{e}\)
- উৎকেন্দ্রিকতা, \(e = \sqrt{\frac{a^2 - b^2}{a^2}}\)
- উপকেন্দ্রিক লম্ব = \(\frac{2b^2}{a}\)
- উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, \(x = \pm ae\)
- উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব = \(2ae\)
- নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব = \(\frac{2a}{e}\)
- \((\alpha, \beta)\) উপকেন্দ্র এবং \(ax + by + c = 0\) নিয়ামকবিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, \((x - \alpha)^2 + (y - \beta)^2 = e^2 \left( \frac{(ax + by + c)^2}{a^2 + b^2} \right)\); যেখানে, \(e =\) উৎকেন্দ্রিকতা।
- \(\frac{x^2}{a^2} + \frac{y^2}{b^2} = 1\) উপবৃত্তের \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ \(\frac{xx_1}{a^2} + \frac{yy_1}{b^2} = 1\)
- \(y = mx + c\) রেখাটি \(\frac{x^2}{a^2} + \frac{y^2}{b^2} = 1\) উপবৃত্তকে স্পর্শ করে যদি \(c = \pm \sqrt{a^2m^2 + b^2}\) হয় এবং স্পর্শবিন্দু \(\left( \pm \frac{a^2m}{\sqrt{a^2m^2 + b^2}}, \pm \frac{b^2}{\sqrt{a^2m^2 + b^2}} \right)\)
- \(\frac{x^2}{a^2} + \frac{y^2}{b^2} = 1\) উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল = \(\pi ab\) বর্গ একক।