-
অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2} - \frac{y^2}{b^2} = 1\) হলে,
- কেন্দ্রের স্থানাঙ্ক \((0, 0)\)
- উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক \((\pm ae, 0)\)
- শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((\pm a, 0)\)
- আড় অক্ষের সমীকরণ, \(y = 0\)
- অনুবন্ধী অক্ষের সমীকরণ, \(x = 0\)
- নিয়ামক রেখার সমীকরণ, \(x = \pm \frac{a}{e}\)
- উৎকেন্দ্রিকতা \(e = \sqrt{\frac{a^2 + b^2}{a^2}}\)
- উপকেন্দ্রিক লম্ব = \(\frac{2b^2}{a}\)
- অক্ষ দুইটির দৈর্ঘ্য \(2a\) ও \(2b\)
- উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব = \(2ae\)
- নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব = \(\frac{2a}{e}\)
- অসীমতটের সমীকরণ, \(y = \pm \frac{b}{a}x\)