১ম অনুচ্ছেদ
  1. পরাবৃত্তের সমীকরণ \(y^2 = 4ax\) হলে,

    1. শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((0, 0)\)।
    2. উপকেন্দ্রের স্থানাঙ্ক \((a, 0)\)।
    3. নিয়ামক রেখার সমীকরণ, \(x = -a\)।
    4. অক্ষরেখার সমীকরণ, \(y = 0\)।
    5. উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য = \(4a\)।
    6. উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, \(x = a\)।
    7. উপকেন্দ্রিক দূরত্ব = \(a + x\)।
    8. \((\alpha, \beta)\) উপকেন্দ্র এবং \(ax + by + c = 0\) নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ \((x - \alpha)^2 + (y - \beta)^2 = \frac{(ax + by + c)^2}{a^2 + b^2}\)।
    9. \(y = mx + c\) রেখাটি \(y^2 = 4ax\) পরাবৃত্তকে স্পর্শ করবে যদি, \(c = \frac{a}{m}\) হয় এবং স্পর্শ বিন্দু \(\left(\frac{a}{m^2}, \frac{2a}{m}\right)\)।
    10. \(y^2 = 4ax\) পরাবৃত্তের \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ \(yy_1 = 2a(x + x_1)\)।
    11. \(x^2 = 4ay\) পরাবৃত্তের \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ \(xx_1 = 2a(y + y_1)\)।
২য় অনুচ্ছেদ
  1. উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2} + \frac{y^2}{b^2} = 1\); \(a > b\) হলে,

    1. উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \((0, 0)\)
    2. বৃহৎ অক্ষ = \(2a\)
    3. ক্ষুদ্র অক্ষ = \(2b\)
    4. উপকেন্দ্রের স্থানাঙ্ক \((\pm ae, 0)\)
    5. বৃহৎ অক্ষের সমীকরণ \(y = 0\)
    6. ক্ষুদ্র অক্ষের সমীকরণ, \(x = 0\)
    7. নিয়ামক রেখার সমীকরণ, \(x = \pm \frac{a}{e}\)
    8. উৎকেন্দ্রিকতা, \(e = \sqrt{\frac{a^2 - b^2}{a^2}}\)
    9. উপকেন্দ্রিক লম্ব = \(\frac{2b^2}{a}\)
    10. উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, \(x = \pm ae\)
    11. উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব = \(2ae\)
    12. নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব = \(\frac{2a}{e}\)
    13. \((\alpha, \beta)\) উপকেন্দ্র এবং \(ax + by + c = 0\) নিয়ামকবিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, \((x - \alpha)^2 + (y - \beta)^2 = e^2 \left( \frac{(ax + by + c)^2}{a^2 + b^2} \right)\); যেখানে, \(e =\) উৎকেন্দ্রিকতা।
    14. \(\frac{x^2}{a^2} + \frac{y^2}{b^2} = 1\) উপবৃত্তের \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ \(\frac{xx_1}{a^2} + \frac{yy_1}{b^2} = 1\)
    15. \(y = mx + c\) রেখাটি \(\frac{x^2}{a^2} + \frac{y^2}{b^2} = 1\) উপবৃত্তকে স্পর্শ করে যদি \(c = \pm \sqrt{a^2m^2 + b^2}\) হয় এবং স্পর্শবিন্দু \(\left( \pm \frac{a^2m}{\sqrt{a^2m^2 + b^2}}, \pm \frac{b^2}{\sqrt{a^2m^2 + b^2}} \right)\)
    16. \(\frac{x^2}{a^2} + \frac{y^2}{b^2} = 1\) উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল = \(\pi ab\) বর্গ একক।
৩য় অনুচ্ছেদ
  1. অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2} - \frac{y^2}{b^2} = 1\) হলে,

    1. কেন্দ্রের স্থানাঙ্ক \((0, 0)\)
    2. উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক \((\pm ae, 0)\)
    3. শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((\pm a, 0)\)
    4. আড় অক্ষের সমীকরণ, \(y = 0\)
    5. অনুবন্ধী অক্ষের সমীকরণ, \(x = 0\)
    6. নিয়ামক রেখার সমীকরণ, \(x = \pm \frac{a}{e}\)
    7. উৎকেন্দ্রিকতা \(e = \sqrt{\frac{a^2 + b^2}{a^2}}\)
    8. উপকেন্দ্রিক লম্ব = \(\frac{2b^2}{a}\)
    9. অক্ষ দুইটির দৈর্ঘ্য \(2a\) ও \(2b\)
    10. উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব = \(2ae\)
    11. নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব = \(\frac{2a}{e}\)
    12. অসীমতটের সমীকরণ, \(y = \pm \frac{b}{a}x\)