1. প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে \((1 + y)^5\) এর বিস্তৃতি নির্ণয় কর। উক্ত বিস্তৃতির সাহায্যে নির্ণয় কর —
    1. (ক) \((1 - y)^5\)
    2. (খ) \((1 + 2x)^5\)
  2. \({n}\) এর ঘাতের উর্ধ্বক্রম অনুসারে \((1 + 4x)^6\) এবং \((1 - 3x)^7\) এর প্রথম চার পদ পর্যন্ত বিস্তৃত কর।
  3. \((1 + x^2)^8\) এর বিস্তৃতির প্রথম চারটি পদ নির্ণয় কর। উক্ত ফলাফল ব্যবহার করে \((1.01)^8\) এর মান নির্ণয় কর।
  4. দ্বিপদী বিস্তারের অনুসারে নিম্নলিখিত দ্বিপদসমূহের প্রথম তিনটি পদ নির্ণয় কর।
    1. (ক) \((1 - 2x)^5\)
    2. (খ) \((1 + 3x)^9\)
  5. নিম্নলিখিত বিস্তৃতিসমূহের প্রথম চারটি পদ নির্ণয় কর। দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকালের ত্রিভুজের যেকোনো একটি ব্যবহার কর]
    1. (ক) \((1 - 2x^2)^7\)
    2. (খ) \((1 + \frac{2}{x})^4\)
    3. (গ) \((1 - \frac{1}{2x})^7\)
  6. \(x^3 \) পর্যন্ত বিস্তৃত কর —
    1. (ক) \((1 - x)^6\)
    2. (খ) \((1 + 2x)^4\)