1. নিম্নের প্রতিটি ক্ষেত্রে \(A\) ও \(B\) বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় কর —
    1. (ক) \(A(5, -2)\) এবং \(B(2, 1)\)
    2. (খ) \(A(3, 5)\) এবং \(B(-1, -1)\)
    3. (গ) \(A(t, t)\) এবং \(B(t^2, t)\)
    4. (ঘ) \(A(t, t + 1)\) এবং \(B(3t, 5t + 1)\)
  2. \(A(t, 1),\ B(2, 4)\) এবং \(C(1, t)\) তিনটি ভিন্ন বিন্দু সমরেখ হলে \(t\)-এর মান নির্ণয় কর।
  3. দেখাও যে, \(A(0, -3),\ B(4, -2)\) এবং \(C(16, 1)\) বিন্দু তিনটি সমরেখ।
  4. \(A(1, -1),\ B(t, 2)\) এবং \(C(t^2, t + 3)\) সমরেখ হলে \(t\)-এর সম্ভাব্য মান নির্ণয় কর।
  5. \(A(3, 3p)\) এবং \(B(4, p^2 + 1)\) বিন্দুগামী রেখার ঢাল \(-1\) হলে \(p\)-এর মান নির্ণয় কর।
  6. প্রমাণ কর যে, \(A(a, 0),\ B(0, b)\) এবং \(C(1, 1)\) সমরেখ হবে, যদি \(\frac{1}{a} + \frac{1}{b} = 1\) হয়।
  7. \(A(a, b),\ B(b, a)\) এবং \(C\left(\frac{1}{a}, \frac{1}{b}\right)\) সমরেখ হলে প্রমাণ কর যে, \(a + b = 0।\)