- সরলরেখায় চলমান কোনো কণার \( t \) সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব \( s = \dfrac{1}{2}t^3 + t^2 + 4t \) সম্পর্ক দ্বারা প্রকাশিত। গতি শুরুর 5 সেকেন্ড পরে কণাটির বেগ ও ত্বরণ নির্ণয় কর।
-
একটি ট্রেন \( t \) সেকেন্ডে \( 3t + \dfrac{1}{8}t^2 \) মিটার অতিক্রম করে।
5 মিনিট পর তার বেগ কত হবে?
[BUET: ১৩–১৪; ঢা: বো: ১৪, ০৩; দি: বো: ১৩; রা: বো: ০৮; কু: বো: ১১, ০৫; চ: বো: ০৯; য: বো: ০৭]
-
সরলরৈখিক পথে চলমান কোনো কণা \( t \) সময়ে
\( s = at^2 + bt + c \) দূরত্ব অতিক্রম করে, যেখানে \( a, b, c \) ধ্রুবক।
\( t \) সময়ে কণার বেগ \( v \) হলে, দেখাও যে,
\( v^2 - b^2 = 4a(s - c) \)।
[কু: বো: ১৫; চ: বো: ০৫; য: বো: ০৫; দি: বো: ০৯]
- যদি একটি কণা এমনভাবে চলে যে এর দূরত্ব, অনুরূপ সময়ের বর্গের সমানুপাতিক, তবে দেখাও যে, বেগ সময়ের সমানুপাতিক এবং বেগ পরিবর্তনের হার ধ্রুবক।