-
- নিম্নলিখিত সমীকরণগুলি কার্তেসীয় আকারে প্রকাশ কর
- (i) \( r \ cos(\theta - \alpha) = k \)
- (ii) \( r^2 \ cos(2\theta) = 0 \)
- (iii) \(
r(1+cos \theta) = 2
\)
[CoB: 08]
-
-
বিন্দু সমূহের দূরত্ব নির্ণয় কর
- (i) \( (6,\ 4) \ ও \ (0,\ -4) \)
- (ii) \(
(a,\ -a)\ ও \ (b,\ -b)) \ \ যেখানে, a> b
\)
[JB: 10, 06; RB: 10, 04]
-
y-অক্ষ ও \((7,\ 2) \) থেকে \( (a, \ 5) \) বিন্দুটির দূরত্ব সমান হলে \( \ a \ \) এর মান নির্ণয় কর
[DB: 13; CgB: 10; CoB: 07; CB: 03]
-
x-অক্ষ ও \((-5,\ -7) \) থেকে \( (4, \ k) \) বিন্দুটির দূরত্ব সমান হলে \( \ k \ \) এর মান নির্ণয় কর
[CoB: 09; MDB: 13]
-
\((5,\ 3) \) বিন্দু হতে \( 4\) একক দূরত্বে একটি বিন্দুর কোটি \( 3\)হলে ভুজ নির্ণয় কর
[CoB: 11; BB: 03]
- দেখাও যে \( (1,\ 2) \), \( (3,\ 4) \) এবং \( (5, \ 6) \) বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত
- দেখাও যে \( (-3,\ -2) \), \( (4,\ -3) \), \(5,\ 4) \) এবং \( (-2, \ 5) \) চারটি বিন্দু একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু
-
একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ। যদি এর দূরত্ব (4, 3) বিন্দু থেকে \(\sqrt{10}\) একক হয় , তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় কর।
[DB: 11; RB: 07; DB: 13; MDB: 11, 10;]
-
একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((0, -4)\) এবং \((0, 4)\) হলে, এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
[RB: 05; CB: 13, 09]
- একটি বৃত্তের কেন্দ্র \((11, 2)\) এবং ব্যাসার্ধ \(10\) থেকে যে জ্যা এর মধ্যবিন্দু \((2, -1)\), দেখাও যে তার দৈর্ঘ্য \(2\sqrt{10}\) একক।
-
একটি বৃত্তের ব্যাসার্ধ \(5\), কেন্দ্রের স্থানাঙ্ক \((5, 3)\)। এর যে জ্যা অন্ত বিন্দুগুলি \((3, 2)\) বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় কর।
[CgB: 13; CoB: 16, 10;]