1. \( \text{দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ঢাল , m} = \dfrac{\text{বিন্দুদ্বয়ের কোটিমানের অন্তর}} {\text{বিন্দুদ্বয়ের ভুজমানের অন্তর}} = \dfrac{y_2-y_1}{x_2-x_1} \)
  2. অক্ষসমূহের সমীকরণ:

    1. \( x\text{-অক্ষের সমীকরণ, } y = 0 \)
    2. \( y\text{-অক্ষের সমীকরণ, } x = 0 \)
    3. \( x\text{-অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, } y = b \)
    4. \( y\text{-অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, } x = a \)
  3. \( \text{মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, } y = mx; \text{ সরলরেখাটির ঢাল } = m \)
  4. \( ax + by + c = 0 \text{ রেখার ঢাল } = -\dfrac{x \text{ এর সহগ}}{y \text{ এর সহগ}} \)
  5. \( y\text{-অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ, } \\ y = mx + c \)
  6. \( \text{ঢাল } m \text{ এবং } (x_1, y_1) \text{ বিন্দুগামী সরলরেখার সমীকরণ, } y - y_1 = m(x - x_1) \)
  7. \( x\text{-অক্ষ ও } y\text{-অক্ষের ছেদক রেখার সমীকরণ, } \dfrac{x}{a} + \dfrac{y}{b} = 1; \\ \)

    যেখানে,

    \( a = x \) - অক্ষের ছেদক

    \( b = y \) - অক্ষের ছেদক

  8. \( (x_1, y_1) \text{ ও } (x_2, y_2) \text{ বিন্দুগামী সরলরেখার সমীকরণ, } \dfrac{y - y_1}{y_1 - y_2} = \dfrac{x - x_1}{x_1 - x_2} \)
  9. মূলবিন্দু হতে একটি সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য \( p \) এবং \( x \) -অক্ষের সাথে উক্ত লম্বের অন্তর্ভুক্ত কোণ \( \alpha \) হলে, সরলরেখার সমীকরণ, \( \boxed{ x \cos \alpha + y \sin \alpha = p }\ \)